আইসিইউতে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ
দি নিউজ লায়নঃ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রখ্যাত বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহকে আইসিইউ নেওয়া হয়েছে গতকাল। গতকাল (মঙ্গলবার) তার রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আইসিইউতে স্থানান্তর করা হয়। জানা গেছে, তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব গুহ।
শ্বাসকষ্ট ছাড়াও বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ, লিভার ও কিডনিতে সমস্যা, অ্যামোনিয়ার মাত্রা বেশি ও দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। তা ছাড়া বুদ্ধদেব গুহের চিকিৎসায় বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে তার করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে, তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছেন কি না।

Post a Comment